October 5, 2026, 2:05 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

২০২৫ সাল নাগাদ জাতিসংঘ মিশন প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছে ইরাক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরাক সরকার ২০২৫ সালের মধ্যে দেশটিতে থাকা জাতিসংঘের কয়েক দশকের রাজনৈতিক মিশন শেষ করার আহ্বান জানিয়ে বলেছে, ইরাকে বাহিনীটির আর প্রয়োজন নেই। শুক্রবার এএফপি তাদের হাতে আসা একটি চিঠির বরাত দিয়ে এ কথা জানিয়েছে।
নিরাপত্তা পরিষদে পাঠানো নথিতে ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী ধারাবাহিকভাবে ইরাক সরকারের ‘ইতিবাচক উন্নয়ন এবং অর্জনের’ পাশাপাশি জাতিসংঘ মিশনের ম্যান্ডেট পূরণ করার কথা তুলে ধরেছেন।
তিনি বলেন, ইরাকের জন্য জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমআই) ‘বড় ধরনের বিভিন্ন চ্যালেঞ্জ’ মোকাবেলা করেছে। ফলে ‘ইরাকে কোন রাজনৈতিক মিশন থাকার ভিত্তি’ এখন আর বিদ্যমান নেই। ২০০৩ সাল থেকে মিশনটি ইরাকে বিদ্যমান রয়েছে।
২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মিশনটি তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আল-সুদানী সুনির্দিষ্টভাবে বলেছেন, এ সময়ের মধ্যে মিশনটি শুধুমাত্র ‘অর্থনৈতিক সংস্কার, পরিষেবা ব্যবস্থা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য উন্নয়ন খাত’ সম্পর্কিত বিষয়গুলো ফোকাস করবে।
ইউএনএএমআই ২০০৩ সালে ইরাকি সরকারের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়েছিল। এটি প্রতি বছর নবায়ন করা হয়।
মিশনটি সরকারকে রাজনৈতিক সংলাপ ও সমঝোতার পাশাপাশি নির্বাচন ও নিরাপত্তা খাতের সংস্কারে সহায়তা করার পরামর্শ দেয়।
এ মাসের শেষে মিশনটির বর্তমান ম্যান্ডেটের মেয়াদ শেষ হতে চলায় আগামী সপ্তাহে এর নবায়ন করা নিয়ে নিরাপত্তা পরিষদে আলোচনার কথা রয়েছে।



Our Like Page