October 27, 2026, 1:35 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

২ লক্ষাধিক সিম কার্ড ব্লক করল পাকিস্তান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আয়কর রিটার্ন ঠিকমতো পরিশোধ না করায় ২ লাখ ১০ হাজার সক্রিয় সিম কার্ড সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পাকিস্তানের সরকার। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির কর কর্তৃপক্ষ প্রতিষ্ঠান ফেডারেল বোর্ড অব রেভিন্যু (এফবিআর)।

এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে অবশ্য ৬২ হাজার সিম কার্ড ফের চালু করা হয়েছে। পৃথক এক বিবৃতিতে সে তথ্যও নিশ্চিত করেছে এফবিআর।

পরবর্তী বিবৃতিতে এফবিআরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘কেউই স্বেচ্ছায় আয়কর রিটার্ন জমা দিতে আসতে চায় না। কর প্রদানে নাগরিকদের সচেতন করতে তাই বাধ্য হয়ে আমাদের ২ লাখ ১০ হাজার সিম কার্ড সাময়িকভাবে বন্ধ (ব্লক) করতে হয়েছিল।’

‘তবে এরপর বেশ কয়েক হাজার নাগরিক তাদের রিটার্ন জমা দেওয়ায় বন্ধ হওয়া সিম কার্ডগুলোর মধ্যে ৬২ হাজার কার্ড ফের চালু করা হয়েছে।’

পাকিস্তানের মোট জনসংখ্যা ২৪ কোটিরও বেশি। কর প্রদানে সক্ষম লোকজনেরও অভাব নেই দেশটিতে। তবে কর প্রদানে পাকিস্তানিদের আগ্রহ খুবই কম। এফবিআরের তথ্য অনুযায়ী, ২০২২ সালে মাত্র ৫০ লাখ ২০ হাজার মানুষ কর রিটার্ন জমা দিয়েছিলেন।

দেশটিতে মোবাইল ফোন ব্যবহার করেন ১৯ কোটি ২০ লাখ মানুষ। টেলি যোগাযোগ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী চারটি দেশি-বিদেশি কোম্পানি পাকিস্তানের জনগণকে মোবাইল যোগাযোগ পরিষেবা প্রদান করে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page