October 17, 2026, 4:09 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ বার ‘যুদ্ধবিরতি’ লঙ্ঘন করেছে ইসরায়েল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে গত ৩১৫ দিনে ইসরায়েলি বাহিনী মোট ৪ হাজার ৩৭৯ বার চুক্তি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে গাজার সরকারি সংবাদ মাধ্যম দপ্তর। এই লঙ্ঘনের ঘটনায় ১ হাজার ২৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪ হাজার ২৫৭ জন।

সোমবার (২৪ আগস্ট) সরকারি দপ্তরটি আরও জানায়, এই সময়ে ইসরায়েলি বাহিনী ১৮০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার বা আটক করেছে। পাশাপাশি ধ্বংসস্তূপের নিচ থেকে ৮১৩ জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর নিচে ৮ হাজারের বেশি লাশ চাপা পড়ে রয়েছে বলে তারা ধারণা প্রকাশ করেছে।

ত্রাণ সহায়তার বিষয়ে সরকারি মিডিয়া অফিস জানায়, চুক্তির শর্ত অনুযায়ী ১ লাখ ৮৯ হাজার ত্রাণবাহী ট্রাক প্রবেশের কথা থাকলেও প্রবেশ করেছে মাত্র ৬৬ হাজার ৬০৭টি, যা নির্ধারিত পরিমাণের মাত্র ৩৫ শতাংশ।

এ ছাড়া রাফাহ ক্রসিং দিয়ে ২৯ হাজার ৮০০ জনের যাতায়াত অনুমোদিত থাকলেও চলাচলের সুযোগ পেয়েছেন মাত্র ১১ হাজার ৭৫৯ জন, যা মোট প্রত্যাশিত যাতায়াতকারীদের ৩৯ শতাংশ।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page