September 27, 2026, 1:09 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

৬  লাখ ৪০ হাজার শিশুকে পোলিও টিকা খাওয়ানোর কার্যক্রমে ৩ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হামাস ও ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলি গণহত্যার শিকার গাজা উপত্যকার প্রায় ৬  লাখ ৪০ হাজার শিশুকে পোলিও টিকা খাওয়ানোর জন্য ইহুদিবাদী সেনাবাহিনী ও হামাস তিন দিনের সাময়িক যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে।

ফিলিস্তিনে নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা- হু’র প্রতিনিধি রিক পিপারকর্ন এ খবর জানিয়ে বলেছেন, কথিত এই ‘মানবিক যুদ্ধবিরতি’ রোববার সকালে শুরু হবে এবং তা দৈনিক আট থেকে নয় ঘণ্টা করে টানা তিনদিন ধরে চলবে।

তিনি জানান, মধ্য গাজায় তিন দিনের যুদ্ধবিরতির পর একবার দক্ষিণ গাজায় এবং আরেকবার উত্তর গাজায় এমন যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা হবে।

গাজায় পোলিও টিকা গ্রহণের উপযোগী অনূর্ধ্ব ১০ বছর বয়সি ছয় লাখ ৪০ হাজার শিশু রয়েছে জানিয়ে পিপারকর্ন বলেন, জাতিসংঘের বিভিন্ন সংস্থার পাশাপাশি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মোট দুই হাজার কর্মী পোলিও টিকা খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবেন। সব শিশুকে টিকা খাওয়ানোর বিষয়টি নিশ্চিত করার স্বার্থে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোও হতে পারে।

যুদ্ধের কারণে গাজার চরম অস্বাস্থ্যকর পরিবেশে যাতে পোলিও ভাইরাসের উৎপাদন ও বিস্তার ঘটতে না পারে সেজন্য টিকা গ্রহণের উপযোগী অন্তত ৯০% শিশুকে টিকার আওতায় আনা হবে বলে জাতিসংঘের এই প্রতিনিধি জানান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page