September 27, 2026, 5:01 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

৭ অক্টোবরের হামলা প্রতিরোধে ব্যর্থতার আংশিক দায় স্বীকার করলো নেতানিয়াহু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০২৩ সালের ৭ অক্টোবর, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা প্রতিরোধে ব্যর্থতার জন্য আংশিকভাবে দায় স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে, এই ব্যর্থতার দায় শুধু তার একার নয়, বরং রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তা ব্যবস্থার ‘সবারই’ রয়েছে।

রোববার (১০ মে) সিবিএস নিউজে দীর্ঘ এক ঘণ্টার একটি ইন্টারভিউতে তিনি এসব কথা বলেন। নেতানিয়াহু বলেন, ‘রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তা বিভাগের সকল ক্ষেত্রে উপর থেকে নিচ পর্যন্ত সবাই কিছু না কিছু দায় বহন করে।’

তবে তার দাবি, মূল বিষয় এখন আর ৭ অক্টোবরের আগে কী হয়েছে তা নয়, বরং ওই ঘটনার পর ইসরায়েল কীভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে সেটিই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ‘হামলার পর ইসরায়েলকে ‘মৃত্যুর ফাঁদ’ থেকে বের করে আনা প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব ছিল এবং তার সরকার ইরান-সমর্থিত বিভিন্ন হুমকির বিরুদ্ধে ধারাবাহিকভাবে ব্যবস্থা নিয়েছে।’

সাক্ষাৎকারে তিনি আবারও স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশনের বদলে রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত কমিশনের পক্ষে নিজের অবস্থান জানান, যদিও ইসরায়েলে অধিকাংশ নাগরিক স্বাধীন তদন্ত কমিশনের পক্ষে মত দেন বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে।

এছাড়া তিনি দাবি করেন, ইসরায়েলকে খ্রিস্টানদের প্রতি বৈরী হিসেবে উপস্থাপন করা একটি ‘ভিত্তিহীন অপপ্রচার’, এবং আন্তর্জাতিক পরিসরে ফিলিস্তিন ও ইরান যুদ্ধে ইসরায়েল ভালো করতে পারেনি বলেও স্বীকার করেন।

তবে তিনি গত মাসে দক্ষিণ লেবাননে যিশু খ্রিস্টের একটি মূর্তি হাতুড়ি দিয়ে ভাঙচুর করছেন এমন এক ইসরায়েলি সেনার ছবি ছড়িয়ে পড়ার ঘটনা নিয়ে কিছুই বলেননি।

যিশুর মূর্তি ভাঙা ও সেই ঘটনার ছবি তোলার দায়ে দুই ইসরায়েলি সৈন্যকে ৩০ দিনের সামরিক কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের যুদ্ধের দায়িত্ব থেকেও সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সম্পদ-আসবাবপত্র লুট করারও অভিযোগ রয়েছে। এমনকি, ফিলিস্তিনিদের ইসরায়েলি কারাগারে ব্যাপক নির্যাতনেরও অভিযোগ রয়েছে।

তবে, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় পশিমা দেশগুলোতে আইডিএফ নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে।

উল্লেখ্য, ৭ অক্টোবর ২০২৩ সালে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সীমান্ত পার হয়ে চালানো হামলায় ইসরায়েলে ব্যাপক প্রাণহানি ঘটে, যা পরবর্তীতে গাজা যুদ্ধের সূচনা করে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page