October 4, 2026, 4:39 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি হেফাজতে পশ্চিম তীরে হামাস নেতা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিম তীরে ইসরায়েলি হেফাজতে এক হামাস নেতা মারা গেছেন। শুক্রবার ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাস গ্রুপ একথা জানিয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের বন্দি বিষয়ক সংস্থা এবং ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব পর্যবেক্ষকের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ ইসরায়েলের একটি কারাগার থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মুস্তাফা মুহাম্মদ আবু আরা (৬৩) মারা যান।
হামাস এক বিবৃতিতে বলেছে, ‘আমরা নেতা ও বন্দী শেখ মুস্তফা মুহাম্মদ আবু আরার মৃত্যুতে গভীর শোকও দুঃখ প্রকাশ করছি এবং ইচ্ছাকৃত চিকিৎসায় অবহেলার মাধ্যমে তাকে হত্যার জন্য দখলদারিত্বকে দায়ী করছি।’
ফিলিস্তিনি সংস্থা এবং পর্যবেক্ষক জানিয়েছে, গুরুতর স্বাস্থ্য সমস্যায় অক্টোবরে আবু আরাকে গ্রেপ্তার করা হয়েছিল।
হামাস বলেছে, আটকের সময় তাকে নির্যাতন ও অনাহারে রাখা হয়েছিল।
এই ব্যাপারে ইসরায়েলের সামরিক বাহিনীর তাৎক্ষণিকভাবে কোন মন্তব্যে পাওয়া যায়নি।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই মাসে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি বন্দীদের বিরুদ্ধে একটি অপমানজনক ‘প্রতিশোধমুলক যুদ্ধ’ চালানোর অভিযোগ করেছে।



Our Like Page