April 29, 2026, 3:30 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মাগুরার বালিদিয়া গ্রামে অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্যর জমি দখলের অভিযোগ অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে : তথ্য উপদেষ্টা জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু খাগড়াছড়িতে বিদ্যুৎ বিভাগের ভুলে কৃষকের টিনের ঘরে চলতি মাসের বিদ্যুৎ বিল ১ লক্ষ ৪ হাজার টাকা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দিতে হবে : ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

সোমালিয়ায় জনপ্রিয় বিচে অতর্কিত হামলা ; ৩২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিশুর জনপ্রিয় এক বিচে অতর্কিত বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩২ জন নিহত হয়েছে। আহত হয়েছে, অন্তত ৬৩ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সশস্ত্র গোষ্ঠী আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল-শাবাব শুক্রবার (২ আগস্ট) সোমালিয়ার লিডো বিচে চালানো হামলার দায় স্বীকার করেছে। সোমালিয়ার সংবাদ সংস্থাগুলো বলছে, নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে যায়। অন্তত পাঁচজন হামলাকারী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এবং আরেকজন নিজেকে উড়িয়ে দেয়।

দেশটির পুলিশের মুখপাত্র আব্দিফাতাহ আদান হাসান সাংবাদিকদের বলেছেন, ৩২ জনের বেশি বেসামরিক নিহত হয়েছেন এবং ৬৩ জন আহত হয়েছে। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

একজন প্রতক্ষ্যদর্শী বার্তাসংস্থা এপিকে বলেছেন, বিস্ফোরক ভেস্ট পড়ে এক হামলাকারী নিজেকে হোটেলে উড়িয়ে দেয়। মোহামুদ মোয়ালিম নামে ওই ব্যক্তি আরও বলেন, হামলায় ওই হোটেলে থাকা আমার কয়েকজন বন্ধু নিহত হয়েছেন।

আব্দিলতিফ আলি নামে আরেক প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেছেন, বিস্ফোরণের পর যখন গোলাগুলির খবর আসে তখন সবাই আতঙ্কে ছিল। আমি মেঝে অনেক লাশ ও আহত ব্যক্তিকে দেখতে পেয়েছি।

আজকের বাংলা তারিখ



Our Like Page