November 28, 2026, 5:43 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে ভ্রমণ না করতে ভারতীয়দের কঠোর নির্দেশনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করতে কঠোর নির্দেশনা দিয়েছে ভারত। রোববার (৪ আগস্ট) মধ্যরাতে দেশটির পররাষ্ট মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করে। যেসব ভারতীয় এখন বাংলাদেশে অবস্থান করছেন তাদের চলাচল সীমিত এবং নিরাপদে থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনায়।

এতে বলা হয়েছে, “সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করতে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে। যেসব ভারতীয় বাংলাদেশে অবস্থান করছেন তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং চলাচল সীমাবদ্ধ করার জন্য বলা হচ্ছে এবং জরুরি ফোন নাম্বারের মাধ্যমে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখার জন্য বলা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে বলেছে, ঢাকা থেকে খবর আসছে— নিরাপত্তা বাহিনী এবং সরকার বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে তীব্র সংঘর্ষে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১৪ পুলিশ সদস্যও রয়েছেন।

প্রায় দুই মাস আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। পরবর্তীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মৃত্যুর পর আন্দোলন অন্যদিকে মোড় নেয়। যা শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে। আজ সোমবার ঢাকায় লং মার্চের কর্মসূচি দেওয়া হয়েছে। ঢাকার বাইরেও যারা আছেন তাদের রাজধানী ঢাকায় এসে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হতে বলা হয়েছে। ঢাকায় লং মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে জনমনে ব্যাপক শঙ্কা ও ভীতির সৃষ্টি হয়েছে। আজ সোমবার কী হয় এ নিয়ে সবাই বেশ উদ্বিগ্ন।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page