November 28, 2026, 5:23 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তান সীমান্তে সংঘর্ষে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে একজন নারী ও দু’জন শিশু।

তালেবান কর্তৃপক্ষ তাদের উত্তরাঞ্চলীয় সীমান্তে এই সংঘর্ষের জন্যে পাকিস্তানি বাহিনীকে দায়ী করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি মঙ্গলবার এক্সে এক পোস্টে বলেছেন, পাকিস্তানি বাহিনী বেসামরিক বাড়িঘরে হামলা চালিয়ে একজন নারী ও দুই শিশুকে হত্যা করেছে।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারজমি বলেছেন, পাকিস্তান এই সংঘর্ষ শুরু করেছে।
এদিকে পাকিস্তানি পক্ষের একজন কর্মকর্তা বলেছেন, গুলি বিনিময়ের ঘটনায় তিন পাকিস্তানি সৈন্য আহত হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় হয়। সর্বশেষ সোমবার আফগানিস্তানের নানগরহর প্রদেশের তুর্কহাম সীমান্ত ক্রসিংয়ে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page