November 28, 2026, 5:23 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

সৌদি আরবের কাছে ‘আক্রমণাত্মক’ অস্ত্র বিক্রি শুরু যুক্তরোষ্ট্রর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র বলেছে, তারা সৌদি আরবের কাছে ‘আক্রমণাত্মক’ অস্ত্র বিক্রি শুরু করতে যাচ্ছে। সোমবার দেশটি এ কথা জানিয়েছে। ইয়েমেনে সৌদি আরবের রক্তাক্ত অভিযানের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি কয়েক বছর স্থগিত রেখেছিল।
মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে, কংগ্রেসের সাথে যথাযথ আলোচনার মাধ্যমে নিয়মিত বিক্রির আদেশের প্রেক্ষিতে তারা অস্ত্র বিক্রি শুরু করতে যাচ্ছে।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভেদান্ত প্যাটেল সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও তাদের ঘনিষ্ঠ মিত্র এবং আমরা এই অংশীদারিত্ব আরো বাড়াতে চাই।
ইয়েমেনে সৌদি নেত্বতাধীন বিমান হামলায় হাজার হাজার বেসামরিক লোক নিহত হওয়ার কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালে দায়িত্ব নেয়ার পর মানবাধিকারের ওপর জোর দেন এবং ঘোষণা দেন যে, তার প্রশাসন দীর্ঘ দিনের মিত্র সৌদি আরবে কেবলমাত্র ‘প্রতিরক্ষামূলক’ অস্ত্র সরবরাহ করবে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page