October 3, 2026, 9:56 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে ইন্টারনেটে ধীরগতি ; কোনো ব্যাখ্যা দিচ্ছে না সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানজুড়ে ইন্টারনেট পরিষেবা বিঘ্নের মুখে পড়েছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কোথাও ইন্টারনেট বন্ধ রয়েছে, কোথাও খোলা থাকলেও গতি বেশ কম। তবে বিষয়টি নিয়ে ইন্টারনেট সংযোগ সরবরাহকারীরা কিছুই বলতে পারছে না বলে জানিয়েছে। অন্যদিকে এনিয়ে মুখে কুলুপ এঁটেছে নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ)।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে গত ফেব্রুয়ারির নির্বাচনের আগে–পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) বন্ধ করে দিয়েছিল পাকিস্তান সরকার। এর কারণ হিসেবে বলা হয়, জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার ব্যবহারকারীরা অনেক ওয়েবসাইটে প্রবেশ করতে পারেননি। এসব ওয়েবসাইটে ঢুকতে ভিপিএন ব্যবহার করতে হয়।

দেশটিতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমটিতে বার্তা পাঠাতে কিংবা আধেয় আপলোড ও ডাউনলোড করতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে। অনেক সময় সেটাও করা যাচ্ছে না।

এ ছাড়া নেটিজেনদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিঘ্ন ঘটানোর মাধ্যমে সরকার শুধু যোগাযোগে ব্যাঘাত ঘটাচ্ছে না, বরং মৌলিক অধিকার লঙ্ঘন করছে। সেই সঙ্গে বিদেশে দেশের ভাবমূর্তি লঙ্ঘিত হচ্ছে। এমন পরিস্থিতিতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির ইন্টারনেট ব্যবহারকারীরা।
ইত্তেফাক/এসআর

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page