October 3, 2026, 9:05 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের অস্ত্র-জিপ-হেলিকপ্টার নিয়ে আফগানিস্তানে প্যারেড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে হটিয়ে তিন বছর আগে ফের আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালিবান। গতকাল বুধবার (১৪ আগস্ট) এই উপলক্ষে বারগাম ঘাঁটিতে সামরিক প্যারেডের আয়োজন করা হয়। এই ঘাঁটি ব্যবহার করে তালেবানের বিরুদ্ধে দুই দশকের বেশি সময় ধরে যুদ্ধ করেছে পশ্চিমা দেশগুলো।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে সামরিক পোশাক পরিহিত তালেবান যোদ্ধারা হেলিকপ্টার উড়াচ্ছেন এবং নিচ দিয়ে সাঁজোয়া যান যাচ্ছে। ২০২১ সালে মার্কিন বাহিনী যখন আফগানিস্তান থেকে পালিয়ে যায় তখন এগুলো ফেলে চলে যেতে বাধ্য হয় তারা।

আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী মৌলভী আব্দুল কবীর বলেছেন, “ইসলামিক আমিরাত অভ্যন্তরীণ দ্বন্দ্বের সমাপ্তি ঘটিয়েছে এবং দেশের মধ্যে একতা এবং সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধি করেছে।”

তিনি আরও বলেছেন, “আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে আর কোনোদিন কোনো দেশকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। এছাড়া অন্য কোনো দেশের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহারও করতে দেওয়া হবে না।”

গতকাল বুধবার তালেবান সরকার আফগানিস্তানে ছুটি ঘোষণা করে। তবে বার্তাসংস্থা এপি জানিয়েছে, সারা দেশে উৎসব চললেও এতে নারীদের অংশ গ্রহণ করতে দেওয়া হয়নি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page