November 28, 2026, 5:07 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

গাজা যুদ্ধবিরতির নতুন শর্তাবলী প্রত্যাখ্যান করেছে হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনী সংগঠন হামাস গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনার নতুন শর্তাবলী প্রত্যাখ্যান করেছে।
কাতারে ইসারায়েলের সাথে দুদিনের আলোচনার পর যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির নতুন এ প্রস্তাব উত্থাপন করলে শুক্রবার হামাস তা প্রত্যাখ্যান করে।
গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে ১০ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার প্রেক্ষিতে তা বন্ধে আন্তর্জাতিক চাপ তীব্র হয়েছে। এ প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “আগের যে কোন সময়ের তুলনায় আমরা এখন যুদ্ধবিরতির অনেক কাছাকাছি”।
গত মে মাসে বাইডেন যুদ্ধবিরতির যে রূপরেখা তুলে ধরেছিলেন তা মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থকারীরা চূড়ান্ত করার চেষ্টা করছে। কিন্তু বিগত কয়েক মাসের আলোচনাতেও যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে বিস্তারিত কিছু তুলে ধরা সম্ভব হয়নি।
এদিকে যুদ্ধবিরতিতে হামাসকে যেসব শর্ত অন্তর্ভূক্ত করতে চাপ দেয়া হচ্ছে তা হলো মিসর সীমান্ত বরাবর গাজায় ইসরায়েলি সৈন্যের উপস্থিতি, ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ফিলিস্তিনী বন্দীদের ছেড়ে দেয়ার বিষয়ে তেলআবিবের ভেটো দেয়ার অধিকার এবং কিছু বন্দীকে গাজায় ফেরত না পাঠিয়ে বরং অন্যত্র নির্বাসন দেয়া।
কিন্তু হামাস খুব দ্রুতই এসব শর্ত প্রত্যাখ্যান করেছে।
যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মধ্যস্থতাকারীদের প্রতি যুদ্ধবিরতির শর্তাবলী মেনে নিতে হামাসকে চাপ দেয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রেখেছে। গত ৭ অক্টোবর শুরু করা এ হামলায় এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনী প্রাণ হারিয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page