November 28, 2026, 4:57 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলিয়ে রাখা হলো ৫ আফগানের মরদেহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানের চাগাইয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল আফগানিস্তানের পাঁচ নাগরিকের মরদেহ। তাদের দেহগুলো গুলিবিদ্ধ ছিল। ইরান সীমান্তের খুব কাছে এই ঘটনা ঘটেছে বলে খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে।

স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়, পাঁচজনই আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের লসকর গাহ-র বাসিন্দা ছিলেন। পাঁচজনের মরদেহ কোয়েটা কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার সকালে এসব মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, এই পাঁচজনকে অন্য জায়গায় হত্যা করা হয়। এরপর তাদের মরদেহ বেলুচিস্তানের চাগাইয়ের ডালবান্দিনে নিয়ে আসা হয়। হত্যার পর এসব মরদেহ কেন ডালবান্দিনে আনা হয় সেটির কারণ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

ইতিমধ্যে ওই ঘটনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ এখন পর্যন্ত নিহতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি।

এ ছাড়া তাদের হত্যার কথা কোনো সশস্ত্র গোষ্ঠী এখনো স্বীকার করেনি। স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওই পাঁচজনই আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন। তবে তালেবান ক্ষমতায় আসার পর চাকরি হারান তারা।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page