September 27, 2026, 11:47 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলের তিন দফা বিমান হামলা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কে সিরিজ বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার গণমাধ্যম বলেছে, গতরাতে রাজধানী দামেস্কে তিন দফা হামলা চালায় ইসরাইলি বিমান।

অধিকৃত গোলান মালভূমি থেকে একটি ইসরাইলি বিমান দামেস্কের দক্ষিণ-পশ্চিমে কয়েকটি অবস্থান লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মতে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী সফলভাবে ইসরাইলের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের অনেকগুলো ভূপাতিত করেছে।

সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, ইসরাইলি আগ্রাসনের ফলে তিনজন বেসামরিক নাগরিক নিহত ও নয়জন আহত হয়েছেন। হামলায় বেশকিছু বেসরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে।

লেবাননের আল-মায়াদিন নিউজ চ্যানেল জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে স্থানীয় সাংবাদিক সাফা আহমেদ রয়েছেন। সিরিয়ার রাজধানী মেজেহ এলাকায় এই হামলা হয়। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দামেস্কে গতকাল ইসরাইলি হামলায় তাদের একজন অ্যাঙ্কর নিহত হয়েছেন। এই নিহত অ্যাঙ্করই হলেন সাংবাদিক সাফা আহমেদ।

ইহুদিবাদী ইসরাইল যখন গাজা ও লেবাননে বর্বর আগ্রাসন চালাচ্ছে তখন সিরিয়ায় এই হামলা চালালো। দখলদার বাহিনী এরইমধ্যে ইয়েমেনের হুদাইদাহ বন্দরেও হামলা চালিয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page