July 31, 2026, 6:43 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

অস্ট্রিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইউরোপের দেশ অস্ট্রিয়ায় আর গ্যাস সরবরাহ করবে না বলে জানিয়েছে রাশিয়া। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এনিয়ে অস্ট্রিয়ার চ্যান্সেলর বলেন, রাশিয়ার রাষ্ট্রীয় প্রাকৃতিক গ্যাস সরবরাহ কোম্পানি গ্যাজপ্রম শনিবার ভোর থেকে অস্ট্রিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে। তবে দেশের ভূগর্ভস্থ গ্যাস ভাণ্ডার পরিপূর্ণ আছে দাবি করেছেন তিনি।

চ্যান্সেলর কার্ল নেহামার শুক্রবার বলেন, গ্যাজপ্রমের সরবরাহ বন্ধ করার নোটিশটি দীর্ঘ প্রত্যাশিত ছিল এবং অস্ট্রিয়াও প্রস্তুতি নিয়েছে। অস্ট্রিয়ার বিকল্প জ্বালানি সরবরাহের নিরাপদ ব্যবস্থা আছে এবং এই শীতে কেউ হিমায়িত হবে না, কোনো বাড়ি ঠান্ডা হবে না।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের দেশগুলোর মধ্যে এখন শুধু হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় গ্যাস সরবরাহ করবে রাশিয়া। এর আগে রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের মোট গ্যাস চাহিদার ৪০ শতাংশ মেটাতো। তবে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে এই দৃশ্যপট বদলে গেছে।

চলতি বছরে অস্ট্রিয়ার ওএমভি ও গ্যাজপ্রমের মধ্যে একটি চুক্তিগত বিরোধের জেরে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। এরপরেই অস্ট্রিয়ায় গ্যাস সরবরাহ বন্ধের কথা জানালো রাশিয়া।

আজকের বাংলা তারিখ



Our Like Page