September 23, 2026, 5:22 pm
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেনের হোদেইদা প্রদেশে মার্কিন হামলায় ৪ জন নিহত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বুধবার জানিয়েছে, হোদেইদা প্রদেশে রাতের বেলায় বিমান হামলায় চারজন নিহত হয়েছে। এই ঘটনার জন্য বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।  সানা থেকে এএফপি এ খবর জানায়।

হুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসবাহি এর আগে তিনজনের মৃত্যুর কথা জানিয়েছিলেন উল্লেখ করে বলেছেন, হোদেইদা গভর্নরেটে ওয়াটার ম্যানেজমেন্ট ভবন লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলায় হতাহতের সংখ্যা বেড়েছে। ওই হামলায় চারজন শহীদ ও তিনজন আহত হয়েছেন।

হুতি মিডিয়া হোদেইদায় পানির অবকাঠামো ও হাজ্জার উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে তিনটি হামলাসহ ইরান-সমর্থিত বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় একাধিক মার্কিন হামলার খবর দিয়েছে। গ্রুপটির উত্তরাঞ্চলীয় শক্ত ঘাঁটি সাদায়ও হামলা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্র এসব হামলার বিষয় নিশ্চিত করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বন্ধ না হওয়া পর্যন্ত হুতিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

বুধবার ভোরে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, দলটি ‘২৪ ঘন্টার মধ্যে তৃতীয়বারের মতো’ মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, ‘হুতিদের বিরুদ্ধে দুই শতাধিক সফল হামলা’ হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জানুয়ারিতে যুদ্ধবিরতি পর্যন্ত বিদ্রোহীরা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের দাবিতে লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী জাহাজ ও ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালায়।

যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হওয়ার পর গাজায় ইসরাইলের সাহায্য প্রবেশ অবরোধের বিরুদ্ধে হুতিদের জাহাজগুলোয় পুনরায় আক্রমণ শুরু করার হুমকির পর নতুন করে মার্কিন হামলা শুরু হয়।

হুতিদের হামলার ফলে বিশ্বের প্রায় ১২ শতাংশ জাহাজ চলাচলকারি গুরুত্বপূর্ণ রুটটি অকেজো হয়ে পড়ে। এতে অনেক কোম্পানি দক্ষিণ আফ্রিকার প্রান্তে ব্যয়বহুল পথ অতিক্রম করতে বাধ্য হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page