August 1, 2026, 11:05 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

অর্থনীতি চাঙা করতে ২২.৫ বিলিয়ন ডলারের বাজেট চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং অর্থনীতি পুনরুজ্জীবিত করতে ২২.৫ বিলিয়ন ডলারের (৩০.৫ ট্রিলিয়ন ওন) অতিরিক্ত বাজেট অনুমোদনের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার, সংসদে নিজের প্রথম ভাষণে তিনি এই আহ্বান জানান।

সিউল থেকে এএফপি জানায়, লি জে মিয়ং চলতি মাসেই প্রেসিডেন্ট নির্বাচিত হন যিনি অভিশংসিত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের স্থলাভিষিক্ত হন। ইউন সামরিক আইন জারির পর গত ডিসেম্বরে অভিশংসিত হন এবং তৎপরবর্তীতে জরুরি নির্বাচনের মাধ্যমে লি দায়িত্ব গ্রহণ করেন।

লি বলেন, রপ্তানিনির্ভর দক্ষিণ কোরিয়ার অর্থনীতি বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ২৫ শতাংশ শুল্কের কারণে চাপে রয়েছে। যদিও শুল্কটি আপাতত ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে, উভয় দেশ জুলাইয়ের মধ্যে সমঝোতায় পৌঁছাতে চে’া করছে।

লি সংসদে বলেন, ‘অর্থনীতির ক্ষেত্রে সময় খুব গুরুত্বপূর্ণ। এখনই পদক্ষেপ নেওয়ার সময়।’ তিনি জানান, জনগণের জীবনমান ফেরাতে এবং মন্দা কাটিয়ে উঠতে প্রস্তাবিত বাজেট দ্রুত বাস্তবায়নের জন্য প্রস্তুত করা হয়েছে।

এই বাজেটের প্রায় ৪০ শতাংশ ব্যয় হবে সার্বজনীন ভোগ্যপণ্য কুপনের জন্য, যেখানে প্রতিজন নাগরিক সর্বোচ্চ ৫২০,০০০ ওন (প্রায় ৩৮০ ডলার) পেতে পারেন।

লি আরও জানান, দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি টানা চার প্রান্তিকে এক শতাংশের নিচে রয়েছে এবং চলতি বছরের প্রথম প্রান্তিকে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। একই সঙ্গে ব্যক্তিগত ব্যয় ও সরকারি খরচও কমেছে।
সরকারি তথ্য অনুযায়ী, মে মাসে মূল্যস্ফীতি ছিল ১.৯ শতাংশ।

লি’র বাজেট প্রস্তাব সংসদে পাস হওয়ার ব্যাপারে আশা করা হচ্ছে, কারণ তাঁর দল—মধ্য-বামপন্থী ডেমোক্র্যাটিক পার্টি—সংসদের ৩০০ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে।

উত্তর কোরিয়ার বিষয়ে তিনি বলেন, তিনি পূর্বশর্ত ছাড়াই পিয়ংইয়ংয়ের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি রাখবেন। তিনি বলেন, ‘আমি এমন একটি গঠনমূলক চক্র তৈরি করব, যেখানে শান্তি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নেবে এবং অর্থনৈতিক অগ্রগতি আবার শান্তিকে আরও দৃঢ় করবে।’

লি এমন এক সময়ে দায়িত্ব গ্রহণ করেছেন, যখন দক্ষিণ কোরিয়া তার নিরাপত্তা অংশীদার যুক্তরাষ্ট্র এবং বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীনের মধ্যে বাড়তে থাকা ভূ-রাজনৈতিক টানাপোড়েনের মুখোমুখি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page