July 28, 2026, 6:10 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় তেহরানে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘নজিরবিহীন জনসমাগমের সম্ভাবনা’ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টেলিভিশনের খবরে বলা হয়, ‘শহীদ ইমামের বিদায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।’

সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ৮৬ বছর বয়সে খামেনি নিহত হন।

বুধবার সকালে কর্তৃপক্ষ জানায়, সেদিন সন্ধ্যায় তেহরানে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এরপর খামেনির মরদেহ তার জন্মস্থান পবিত্র শহর মাশহাদে দাফন করার কথা ছিল।

শনিবার থেকে তেহরানে হামলা চলছে। ক্ষেপণাস্ত্র হামলায় সামরিক ও সরকারি অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে।

তবে জানাজা স্থগিতের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতির কোনো সম্পর্ক আছে বলে কর্তৃপক্ষ উল্লেখ করেনি।

অনুষ্ঠানের আয়োজক সংস্থা তেহরানের ইসলামিক ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন কাউন্সিলের প্রধান মোহসেন মাহমুদি রাষ্ট্রীয় টিভিকে বলেন, প্রত্যাশিত লাখো মানুষের অংশগ্রহণ এবং সে অনুযায়ী প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার প্রয়োজনের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page