November 28, 2026, 3:01 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরী মোতায়েনের প্রয়োজন নেই : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে সহায়তা করার জন্য যুক্তরাজ্যের ‘দুটি বিমানবাহী রণতরী’ আর ‘প্রয়োজন’ নেই।

এটি মূলত ইরানের সাথে উত্তেজনার মধ্যে লন্ডনের প্রতি ট্রাম্পের একটি সর্বশেষ সমালোচনা।

‘যুক্তরাজ্য ‘অবশেষে মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী পাঠানোর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে এমন সংবাদে ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে লন্ডনের কোনো সামরিক সহায়তার প্রয়োজন নেই। তিনি বলেন, ঠিক আছে, প্রধানমন্ত্রী স্টারমার।

তিনি বলেন, কিন্তু আমরা মনে রাখবো।’ তিনি বলেন, আমরা ইতোমধ্যে জয়ী হয়ে যাওয়ার পর যেসব লোকজন যুদ্ধে যোগ দেয় তাদের প্রয়োজন নেই আমাদের।’

উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ডেলাওয়্যারের ডোভার বিমান ঘাঁটিতে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহত প্রথম ছয় মার্কিন সেনা সদস্যের মরদেহ ফেরত অনুষ্ঠানে যোগ দেওয়ার পরপরই ট্রাম্প এই বার্তাটি পোস্ট করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে যে, রয়্যাল নেভি দক্ষিণ ইংল্যান্ডের পোর্টসমাউথে অবস্থিত একটি বিমানবাহী রণতরী এইচএমএস প্রিন্স ওয়েলসকে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য মোতায়েনের জন্য প্রস্তুত করছে, তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page