July 28, 2026, 4:22 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না ফ্রান্স

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে ফ্রান্সের সরাসরি অংশগ্রহণের সম্ভাবনা নাকচ করে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ১০টি যুদ্ধজাহাজ পাঠানোর খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে প্যারিস।

 

স্যোশাল মিডিয়ার অন্যতম মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে, তাদের বিমানবাহী রণতরী গ্রুপটি বর্তমানে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করছে।

 

বিবৃতিতে বলা হয়েছে, ‘ফ্রান্সের অবস্থান অপরিবর্তিত: এটি কেবল প্রতিরক্ষামূলক এবং সুরক্ষামূলক। যুদ্ধে অংশগ্রহণের কোনো পরিকল্পনা আমাদের নেই।’

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মার্কিন মিত্রদের হরমুজ প্রণালি সচল রাখতে সহায়তার আহ্বান জানিয়েছেন। তবে তাতে সাড়া দেয়নি প্যারিস।

 

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভৌথাঁ ‘ফ্রান্স ২৪’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এই মুহূর্তে হরমুজ প্রণালিতে কোনো জাহাজ পাঠানোর প্রশ্নই আসে না। ফ্রান্স এই যুদ্ধে অংশগ্রহণ করছে না।’

 

ইরান যুদ্ধের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে ভৌথাঁ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ঠিক কী লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু করেছে তা এখনো স্পষ্ট নয়। তার কথায়, ‘আমরা জানি না শেষ পর্যন্ত এর ফল কী হবে।’

তিনি আরও বলেন, ওয়াশিংটন ও তেল আবিবের লক্ষ্য একই কি না সেটিও পরিষ্কার নয়।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁর বক্তব্যে সুর মিলিয়ে ভৌথাঁ বলেন, ফ্রান্স এখনো কূটনৈতিক সমাধানে অগ্রাধিকার দেয়। তিনি বলেন, ‘আমাদের ভাবনা ছিল এটি একটি কূটনৈতিক উদ্যোগ। ফ্রান্স এই যুদ্ধে অংশ নিচ্ছে না।’

আজকের বাংলা তারিখ



Our Like Page