September 27, 2026, 3:36 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ায় ২৮০টির বেশি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন রাতারাতি রাশিয়ার ওপর ২৮০টির বেশি ড্রোন হামলা চালিয়েছে। যুদ্ধ শুরুর পর এটি ছিল কিয়েভের অন্যতম বড় হামলা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

গভর্নর ইউরি স্লিউসার টেলিগ্রামে জানিয়েছেন দক্ষিণাঞ্চলের রোস্তভ অঞ্চলে প্রায় ৯০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন একাধিক পোস্টে জানিয়েছেন, রাজধানীর দিকে ধেয়ে আসা ২৭টি ড্রোন প্রতিহত করা হয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সারাতভ অঞ্চলে ড্রোন হামলায় কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুই জন আহত হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন গভর্নর রোমান বুসারগিন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, মোট ২৮৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

২০২২ সাল থেকে রাশিয়ার ধারাবাহিক হামলার জবাবে কিয়েভ নিয়মিত রাশিয়ার ভেতরে আঘাত হানছে।

ইউক্রেনের দাবি, তারা মূলত সামরিক ও জ্বালানি অবকাঠামোকেই লক্ষ্য করে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, চার বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধে, স্থবির হয়ে পড়া আলোচনা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে শনিবার যুক্তরাষ্ট্রে বৈঠকে বসতে যাচ্ছেন ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের আলোচকরা।

শুক্রবার জেলেনস্কি আরও বলেন, মধ্যপ্রাচ্যে গত মাসের শেষদিকে শুরু হওয়া যুদ্ধের কারণে স্থগিত হওয়া রাশিয়াকে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনার পরবর্তী ধাপ সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্পষ্ট ধারণা চাইবেন কিয়েভের প্রতিনিধিরা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page