May 28, 2026, 3:24 am
শিরোনামঃ
দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রথম ১০০ দিনেই ২০০ উদ্যোগ বাস্তবায়নের কাজ শুরু করেছে বিএনপি সরকার ঈদযাত্রায় মানুষ স্বস্তিতে নির্ধারিত ভাড়ায় বাড়ি ফিরতে পারছে : সড়কমন্ত্রী  প্যারিসের উদ্দেশে ‎ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস কোরবানির পশুর হাটে ঈদের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত পাবনার রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু কিশোরগঞ্জে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তের হামলায় যুবক নিহত মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখবে না সৌদি আরব ও পাকিস্তান বাংলাদেশিদের আর জামাই আদর করা হবে না : শুভেন্দু অধিকারী
এইমাত্রপাওয়াঃ

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাড়াতে সাহায্য করবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ওয়াশিংটন ও তেহরান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টা পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে যান চলাচল বাড়াতে সাহায্য করবে।

ইরানকে নিশ্চিহ্ন করার জন্য ট্রাম্পের দেওয়া হুমকি বুধবারের সময়সীমা শেষ হওয়ার ঠিক এক ঘণ্টা আগে দেশ দুটি দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়।

পরে তেহরান জানায়, তারা হরমুজ প্রণালিতে নিরাপদ যাতায়াতের সুযোগ দিতে সম্মত হয়েছে। এটি তেলের জন্য একটি গুরুত্বপূর্ণ নৌপথ, যা মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কয়েক সপ্তাহ ধরে কার্যত অচল হয়ে আছে। যার ফলে বিশ্বজুড়ে অপরিশোধিত তেল এবং সংশ্লিষ্ট পণ্যের দাম বেড়ে গেছে।

ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে যান চলাচল বাড়াতে সাহায্য করবে।’

তিনি বলেন, ‘অনেক ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে! প্রচুর অর্থ উপার্জন করা হবে। ইরান পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে পারবে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কয়েক ঘণ্টা আগে বলেছেন, ‘ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা যথাযথভাবে বিবেচনা করে’ প্রণালিটি দিয়ে নিরাপদ যাতায়াত সম্ভব হবে।’

ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ পোস্টে বলেছেন যে, যুক্তরাষ্ট্র ‘সব ধরনের ব্যবস্থা নিয়ে প্রস্তুত থাকবে এবং সবকিছু যাতে ঠিকঠাকভাবে চলে তা নিশ্চিত করার জন্য ‘আশেপাশেই অবস্থান করবে’। আমি আত্মবিশ্বাসী যে তাই হবে।’

মার্কিন প্রেসিডেন্টের এই সুরটি গত সপ্তাহে ইরানকে বোমা মেরে ‘প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার’ হুমকির সঙ্গে সম্পূর্ণ বিপরীত।

ট্রাম্প বুধবার লিখেছেন, ‘ঠিক যেমনটা আমরা যুক্তরাষ্ট্রে দেখছি, এটি মধ্যপ্রাচ্যের স্বর্ণযুগ হতে পারে।’

আজকের বাংলা তারিখ



Our Like Page