July 28, 2026, 1:43 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য চূড়ান্ত বিজয় : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এএফপিকে বলেছেন, ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি সম্মত হওয়া যুক্তরাষ্ট্রের জন্য ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’।

যুদ্ধবিরতি ঘোষণার কিছুক্ষণ পরেই এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এএফপিকে বলেন, ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়। শতভাগ। এ বিষয়ে কোনো প্রশ্ন নেই।’

তবে চুক্তি ভেঙে গেলে তিনি কি আবার ইরানের বেসামরিক বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের হুমকি দেবেন, সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট উত্তর দেননি। তিনি এএফপিকে বলেন, ‘সেটি আপনাদের দেখার জন্য অপেক্ষা করতে হবে।

তবে ট্রাম্প বলেছেন যে, এই চুক্তির অধীনে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ‘যথাযথ ব্যবস্থা’ নেওয়া হবে।

ট্রাম্প বলেন, ‘এটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা হবে, নাহলে আমি সমঝোতায় পৌঁছাতাম না।’ তবে তিনি ইউরেনিয়ামের ভবিষ্যত সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

তিনি আরও উল্লেখ করেন যে, তিনি বিশ্বাস করেন চীন ইরানকে আলোচনার টেবিলে আসতে সাহায্য করেছে, যার ফলে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট মে মাসে চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে বেইজিং সফরে যাবেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page