May 28, 2026, 3:28 am
শিরোনামঃ
দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রথম ১০০ দিনেই ২০০ উদ্যোগ বাস্তবায়নের কাজ শুরু করেছে বিএনপি সরকার ঈদযাত্রায় মানুষ স্বস্তিতে নির্ধারিত ভাড়ায় বাড়ি ফিরতে পারছে : সড়কমন্ত্রী  প্যারিসের উদ্দেশে ‎ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস কোরবানির পশুর হাটে ঈদের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত পাবনার রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু কিশোরগঞ্জে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তের হামলায় যুবক নিহত মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখবে না সৌদি আরব ও পাকিস্তান বাংলাদেশিদের আর জামাই আদর করা হবে না : শুভেন্দু অধিকারী
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সব পক্ষকে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

 

মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

 

বিবৃতিতে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যে যুদ্ধবিরতি ঘোষণা করেছে, তাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।’

 

তিনি আরও জানান, জাতিসংঘ প্রধান মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতের সঙ্গে জড়িত সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি এই অঞ্চলে একটি স্থায়ী ও টেকসই শান্তির পথ সুগম করতে যুদ্ধবিরতির শর্তগুলো যথাযথভাবে পালনের তাগিদ দিয়েছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page