September 26, 2026, 10:22 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে শুক্রবার ১ লাখেরও বেশি মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। এই পবিত্র স্থানটি পরিচালনার দায়িত্বে থাকা ইসলামিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর বৃহস্পতিবার মসজিদটি পুনরায় খুলে দেওয়া হয়।

জেরুজালেমের ওল্ড সিটিতে ইসলামসহ তিন ধর্মের গুরুত্বপূর্ণ পবিত্র স্থানগুলো অবস্থিত। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এগুলো বন্ধ ছিল।

মুসলমানদের আল-আকসা মসজিদ, ইহুদিদের ওয়েস্টার্ন ওয়াল এবং খ্রিস্টানদের চার্চ অব দ্য হোলি সেপালকার; সবকটিই পূর্ব জেরুজালেমে অবস্থিত। সবকটি স্থানই দখল করে নিজেদের ভূখণ্ডে সংযুক্ত করেছে ইসরাইল।

ওয়াশিংটন ও তেহরান মধ্যপ্রাচ্য যুদ্ধে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার একদিন পর, বৃহস্পতিবার ধর্মীয় পবিত্র স্থানগুলো ফের অনুসারীদের জন্য খুলে দেওয়া হয়।

এ বছর পবিত্র রমজান মাসেও মুসলিম মুসল্লিরা আল-আকসায় প্রবেশ করতে পারেননি।

শুক্রবার আল-আকসায় জুমার নামাজ আদায় করেন ১ লাখেরও বেশি মুসলিম। স্থানটি পরিচালনাকারী জর্দানীয় সংস্থা ইসলামিক ওয়াক্ফ এ তথ্য নিশ্চিত করেছে।

৩০ বছর বয়সী মোহাম্মদ সাইদেহ বলেন, ‘আশা করি আল-আকসা আর বন্ধ হবে না। জেরুজালেমের বা পশ্চিম তীরের বাসিন্দা, যেই হোক; সবাই এই পবিত্র স্থানে আসতে পারবেন।’

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা এখনও বয়স ও অনুমতির কোটার ভিত্তিতে তেল আবিবের কঠোর বিধিনিষেধের আওতায় রয়েছেন।

৩৯ বছর বয়সী শরিফ মোহাম্মদ, ‘জুমার নামাজ আমাদের জন্য ফরজ, কিন্তু আল-আকসায় আদায় করা সম্পূর্ণ আলাদা অনুভূতি’।

ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে আল-আকসার মর্যাদার কথাও উল্লেখ করেন তিনি।

দীর্ঘদির পর আল আকসা মসাজিদে নামাজ পড়তে পেরে ৫৫ বছর বয়সী আহমাদ আম্মার জানান, ‘এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না’ ।

জেরুজালেমের পবিত্র স্থানগুলো পুনরায় খুলে দেওয়ার পাশাপাশি ইসরাইলি কর্তৃপক্ষ ইরানের সঙ্গে যুদ্ধের কারণে জারি করা জরুরি অবস্থার সঙ্গে সংশ্লিষ্ট অধিকাংশ বিধিনিষেধও তুলে নিয়েছে।

তবে লেবানন সীমান্তবর্তী দেশটির উত্তরাঞ্চল এর আওতায় নেই। সেখানে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ এখনও অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page