July 28, 2026, 12:45 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনায় অগ্রগতি হয়েছে : ইরানের স্পিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে দুই পক্ষ এখনো কোনো চুক্তিতে পৌঁছানো থেকে বহুদূরে রয়েছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। রোববার (১৯ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এর আগে, শনিবার রাতে দ্বিতীয় দফায় দুপক্ষের বৈঠকে বসা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

ইসলামাবাদে প্রথম দফা বৈঠকে ইরানের পক্ষে নেতৃত্ব দেওয়া গালিবাফ বলেন, ‘আমরা এখনো চূড়ান্ত পর্যায়ের আলোচনা থেকে অনেক দূরে আছি।’

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর ৪০ দিন পর যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে ইসলামাবাদে আলোচনায় বসেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। তবে কোনো ধরনের সমঝোতা ছাড়াই সেই বৈঠক শেষ হয়।

আগামী ২১ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষের আগে দুই পক্ষকে আবার বৈঠকে বসাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে অচিরেই বৈঠকের ইঙ্গিত দেওয়া হলেও ইরান আলোচনার সময় নিয়ে চূড়ান্ত কিছু জানায়নি।

বাগের গালিবাফ বলেন, ‘আলোচনায় আমরা অগ্রগতি অর্জন করেছি, কিন্তু এখনো বড় ধরনের ব্যবধান রয়ে গেছে এবং কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য হওয়া বাকি।’

ওয়াশিংটনের প্রতি অনাস্থার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে তেহরান বিশ্বাস করে না এবং যেকোনো মুহূর্তে আবারও লড়াই শুরু হতে পারে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page