September 27, 2026, 5:04 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ : চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধকে ‘অবৈধ’ বলে মন্তব্য করেছে চীন। বুধবার (৬ মে) বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই মন্তব্য করেন।

বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তিনি জোর দিয়ে বলেন, উত্তেজনা প্রশমনে দ্রুত একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি জরুরি এবং সংকট নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সরাসরি সংলাপ শুরু হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে চীন সক্রিয়ভাবে ভূমিকা রাখতে প্রস্তুত বলেও জানান তিনি।

অন্যদিকে, চীনের অবস্থানকে স্বাগত জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে বেইজিংয়ের অবস্থান ইরানের প্রতি তাদের বন্ধুত্বপূর্ণ মনোভাবের প্রতিফলন। তিনি অভিযোগ করেন, এই হামলা সরাসরি আগ্রাসনের শামিল এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।

আরাগচি আরও জানান, তেহরান কূটনৈতিক আলোচনার মাধ্যমেই নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে যে কোনো সমাধান হতে হবে ন্যায্য ও সর্বাঙ্গীন—এমন শর্তেই তারা চুক্তিতে সম্মত হবে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page