July 24, 2026, 6:57 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে পৃথক ওয়ারেন্টভুক্ত চার আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের অভিযোগে মামলা ; ২ জন আটক ঝিকরগাছার কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন মণিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার যশোরে দূর্বৃত্বদের হামলায় আহত জিতু মারা গেছে ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আগামীকাল শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইরাক থেকে আসা তিন ড্রোন ভূপাতিত করলো সৌদি আরব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরাকের আকাশসীমা ব্যবহার করে সৌদি আরবের দিকে ছোড়া তিনটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার (১৭ মে) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, ইরাকের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তা ক্ষুণ্নের যেকোনো চেষ্টা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সৌদি ভূখণ্ডে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতেও সরকার প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

গত এপ্রিলে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর ইরান-সংক্রান্ত উত্তেজনা কিছুটা কমলেও, ইরাক থেকে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ড্রোন হামলার ঘটনা বেড়েছে বলে আঞ্চলিক পর্যবেক্ষকদের ধারণা।

এ হামলার ঘটনায় সৌদি আরবের প্রতি সমর্থন জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সৌদির সার্বভৌমত্ব রক্ষায় নেওয়া পদক্ষেপের প্রতি সমর্থন প্রকাশ করে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত এবং জর্ডান পৃথক বিবৃতিতে ড্রোন হামলার নিন্দা জানিয়েছে।

এছাড়া গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই বলেন, সৌদি আরবের নিরাপত্তা পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

এর আগে রোববারই বারাকাহ পারমাণবিক কেন্দ্র এলাকায় ড্রোন হামলার খবর পাওয়া যায়। দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনও নিশ্চিত হয়নি।

এদিকে, ইরানে মার্কিন ও ইসরাইলি হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page