September 27, 2026, 12:11 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে বৈধ লক্ষ্যবস্তু : আইআরজিসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্র যদি যুক্তরাজ্যের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করে, তবে ওই ঘাঁটিকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে লন্ডনকে সতর্ক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বাহিনীটির জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, এর আগে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে বি-১ বোমারু বিমান উড্ডয়ন করে হামলা চালিয়েছে।

এতে বলা হয়, আগ্রাসী মার্কিন বাহিনী ব্রিটেনের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে বি-১ বোমারু বিমান ব্যবহার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আগেই যেমনটি বলেছেন, ইরানের ভূখণ্ডে হামলা চালাতে যে কোনো ঘাঁটি ব্যবহার করা হলে, সেটি আমাদের কাছে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতায় যুক্তরাজ্য যেন আর সহায়তা না করে, সে বিষয়ে তাদেরকে সতর্ক করছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা যুক্তরাজ্যকে সতর্ক করছ-আমাদের অঞ্চলের জনগণের দুর্ভোগের পেছনে যার বড় ভূমিকা রয়েছে এবং যার অন্ধকার ইতিহাসে ইসলামী দেশগুলোকে বিভক্ত করা, ব্যাপক হত্যাকাণ্ড চালানো, স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা করা এবং সবচেয়ে গুরুতর ফিলিস্তিন দখলের পরিকল্পনা ও ব্যবস্থাপনা এবং ইসরায়েল প্রতিষ্ঠার মতো ঘটনা রয়েছে। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনেও দেশটি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। তাই তাদের ইতিহাসে যেন আর নতুন কোনো কলঙ্ক যুক্ত না হয়।

বিবৃতিতে ইরান কীভাবে এর জবাব দেবে বা কোনো নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুর নাম উল্লেখ করা হয়নি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাজ্য।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page