July 28, 2026, 1:08 pm
শিরোনামঃ
গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় : স্থানীয় সরকারমন্ত্রী ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ; বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের পদে থাকাকালীন রাষ্ট্রপতির কৃতকর্মের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সুযোগ নেই : তথ্য উপদেষ্টা পাবনায় গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনির অভিযোগ কক্সবাজারের টেকনাফে এক লাখ ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক ঝিনাইদহের মহেশপুরে ১২৮ বোতল ভারতীয় অবৈধ কাশির সিরাপসহ দুই মাদক কারবারি আটক ট্যালক-ক্যান্সার মামলা মেটাতে ৫.৫ বিলিয়ন ডলার দিতে চায় জনসন অ্যান্ড জনসন হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো : ট্রাম্প সৌদি আরবে ড্রোন হামলার অভিযোগ তদন্তের নির্দেশ দিলেন ইরাকি প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সৌদি আরবে ড্রোন হামলার অভিযোগ তদন্তের নির্দেশ দিলেন ইরাকি প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরাক থেকে সৌদি আরবের ভূখণ্ডে ড্রোন হামলা চালানো হয়েছে—রিয়াদের এমন দাবির তদন্তের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জায়েদি। সোমবার প্রধানমন্ত্রীর মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর মুখপাত্র সাবাহ আল-নুমান এক বিবৃতিতে বলেন, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিতে ইরাকের ভূখণ্ড থেকে ড্রোন ছুড়ে সৌদি আরবকে লক্ষ্যবস্তু করার যে অভিযোগ করা হয়েছে, তা তদন্তের জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। বাগদাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এদিকে, ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়াদের সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক, যা ইরাকের আনুষ্ঠানিক সামরিক কাঠামোর বাইরে থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে, সেটি সৌদি আরবের অভিযোগকে ‘মনগড়া’ বলে দাবি করেছে।

সংগঠনটি বলেছে, এসব অভিযোগের উদ্দেশ্য শুধু ইয়েমেনের ‘বেদনাদায়ক হামলার’ জবাব দিতে সৌদি আরবের অক্ষমতাকে আড়াল করা। একই সঙ্গে তারা রিয়াদকে সতর্ক করে বলেছে, ইরাকে কোনো ‘বোকামিপূর্ণ পদক্ষেপ’ নিলে তার ‘কঠোর’ জবাব দেওয়া হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page