November 28, 2026, 1:09 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান ইরানের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনিদের ওপর চালানো অপরাধে ইসরায়েলের বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়কে ‘অবিলম্বে ও কার্যকর পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (৩ আগস্ট) ইরানের ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

হামাসের রাজনৈতিক শাখার প্রয়াত প্রধান ইসমাইল হানিয়াহর মৃত্যুবার্ষিকী পালনের অনুষ্ঠানে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি জানায়। উল্লেখ্য যে ২০২৪ সালের ৩১ জুলাই তেহরানের একটি সরকারি অতিথি ভবনে গোপনে রাখা বোমার বিস্ফোরণে তিনি নিহত হন। গাজায় ইসরায়েলি হামলা শুরুর এক বছরেরও কম সময়ের মধ্যে হানিয়াহ ইসরায়েলের সঙ্গে মধ্যস্থতা আলোচনায় নেতৃত্ব দিচ্ছিলেন।

মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরানমুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

সাম্প্রতিক সময়ে মুক্তিকামী সংগঠন হামাসকে অস্ত্র মুক্ত করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি পরিকল্পনা ঘোষণার পরও গাজায় ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী হামলা ও আগ্রাসন আরও তীব্র হয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের প্রতি এই আহ্বান জানাল ইরান।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page