November 27, 2026, 10:42 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েল শান্তি চায় না : তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় ইসরায়েলের অব্যাহত প্রাণঘাতী হামলা প্রমাণ করে যে দেশটির সরকার কোনো ধরনের শান্তিস্থাপনে আগ্রহী নয় বলে মন্তব্য করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (৩ আগস্ট) এক সরকারি বিবৃতির বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে আঙ্কারার এই অবস্থানের কথা জানানো হয়েছে।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহুর একমাত্র লক্ষ্য হলো ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে উচ্ছেদ করা এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাধা দেওয়া।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, নেতানিয়াহু প্রতিনিয়ত এমন সব পদক্ষেপ নিচ্ছেন যা আঞ্চলিক ভঙ্গুর ভারসাম্য বিনষ্ট করছে এবং বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত মধ্যস্থতা প্রচেষ্টাকে নস্যাৎ করছে।

ন্যাটোভুক্ত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব সম্প্রদায়কে নেতানিয়াহুর বিস্তারবাদী ও সামরিক আগ্রাসনের বিরুদ্ধে আরও দৃঢ় এবং কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা সতর্ক করে বলেছে যে পুরো মধ্যপ্রাচ্যকে সংঘাতের অঞ্চলে পরিণত করতে চাইছে ইসরায়েল।

যুক্তরাষ্ট্র গাজায় শান্তির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পরিকল্পনা ঘোষণার পরও রোববার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই প্রেক্ষাপটেই তুরস্ক সরকারের পক্ষ থেকে এমন তীব্র প্রতিক্রিয়া এলো।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page