September 24, 2026, 11:33 am
শিরোনামঃ
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত ফরিদপুরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স-অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরির অভিযোগে এনসিপি নেতার কারাদণ্ড কুমিল্লায় একরাতে ৬২৪ জন কিশোর গ্যাং সদস্য আটক অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই এজেন্ট : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এআইয়ের নতুন নাম দেওয়ার প্রস্তাব দিলেন ট্রাম্প চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ ; সরবরাহ সংকটে এশিয়া যশোরে দুই যুবলীগ নেতা আটক
এইমাত্রপাওয়াঃ

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই এজেন্ট : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে ‘জরুরি বৈশ্বিক নিয়ন্ত্রণব্যবস্থা’ গড়ে তোলার আহ্বানে যৌথভাবে স্বাক্ষর করার এক দিনেরও কম সময়ের মধ্যে অস্ট্রেলীয়দের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য থাকা একটি সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের মাধ্যমে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।

আলবানিজ বলেন, ওপেনএআই এর তৈরি ওই কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট গত জুন মাসে সরকারের মেডিকেয়ার পোর্টালে থাকা প্রকাশ্য ও অপ্রকাশ্য তথ্য ব্যবহার করে।

ঘটনার বিষয়ে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের সঙ্গে কথা বলেছেন আলবানিজ। তিনি এই ঘটনায় অস্ট্রেলিয়া সরকারের ‘চরম উদ্বেগের’ কথা জানান। পাশাপাশি, নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি স্বীকার করতে ওপেনএআইয়ের তিন মাস সময় নেওয়ায় হতাশা প্রকাশ করেন।

তবে ওপেনএআই জানায়, তারা এখনও ঘটনাটি তদন্ত করছে। রোগীদের চিকিৎসা বা স্বাস্থ্যসংক্রান্ত রেকর্ডে প্রবেশ করা হয়েছিল এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

কোম্পানিটি আরও জানায়, অস্ট্রেলিয়া সরকারের বেশ কয়েকটি ওয়েবসাইট ও সেবায় তাদের মডেলগুলোর কার্যক্রম শনাক্ত হয়েছে। মডেলগুলো বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এসব ওয়েবসাইটে তথ্য দেখার চেষ্টা করেছিল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page