November 27, 2026, 9:05 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার ভাষাণচর ইউনিয়নে টাকা না পেয়ে মাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা ও বাবাকে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রবিউল ফকিরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ভাষাণচর ইউনিয়নের হাজীকান্দা ২ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

নিহত নিরু বেগম ওই গ্রামের রহিম ফকিরের স্ত্রী। আটক রবিউল কৃষিকাজের সঙ্গে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে পরিবারের কাছে টাকা চান রবিউল। টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রথমে কথা কাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি লোহার শাবল দিয়ে বাবাকে আঘাত করেন। মা বাধা দিতে এলে মায়ের মাথায় সজোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নিরু বেগম লুটিয়ে পড়েন।

‎স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আমির হোসেন জানান, সকালে বাবার কাছে টাকা চান রবিউল। বাবা টাকা দিতে অস্বীকার করায় বাবা ও মাকে শাবল দিয়ে আঘাত করেন তিনি।

ভাষাণচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. খোকন মাতুব্বর বলেন, রবিউল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই বাড়িতে ঝামেলা করতেন। সকালে নেশার টাকার জন্য মায়ের সঙ্গে বিরোধের জেরে শাবল দিয়ে পিটিয়ে তাকে হত্যা করেন।

তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নিরু বেগমকে উদ্ধার করে দফাদারহাটের ‘মেডিফাস্ট ডায়াগনস্টিক সেন্টারে’ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎‎ঘটনার পরপরই এলাকার লোকজন অভিযুক্ত ছেলেকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেন। পুলিশ তাকে থানায় নিয়ে যায়। ‎পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ‎এ ঘটনায় নিহতের মেয়ে নুপুর বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন।

কাজীরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে বাবাকে শাবল দিয়ে মারধর করলে মা এগিয়ে আসলে তাকে পিটিয়ে হত্যা করে ছেলে। অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। মরদেহটি মর্গে প্রেরণ করা হয়েছে। তবে ছেলে মাদকাসক্ত কি না, তা জানতে পারিনি।

ওসি আরও বলেন, মাকে পিটিয়ে হত্যার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। একেকজন একেক রকম কথা বলছে। রবিউলের সৎ মা দাবি করছেন রবিউলের মানসিক সমস্যা রয়েছে। রেগে গেলে মারমুখী আচরণ করে। আবার এলাকাবাসী জানিয়েছে সে মাদক সেবন করে। মাদক কেনার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা করেছে। মামলা দায়েরের পর তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করা হবে বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page