September 23, 2026, 6:46 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

পরীক্ষায় বেশি নম্বর পাওয়াটা জীবনের লক্ষ্য হতে পারে না : শিক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পরীক্ষায় বেশি নম্বর পাওয়াটা জীবনের লক্ষ্য হতে পারে না। আমি কী পড়ছি, সেটি বুঝে পড়াটা গুরুত্বপূর্ণ। সেটি আনন্দের সঙ্গে পাঠের বিষয় হলে শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে পড়বে ও শিখতে পারবে। আমরা সে কাজটি করার চেষ্টা করছি।

শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর বাংলা একাডেমিতে বিশ্ব শিশু কন্যা দিবস ২০২২ উপলক্ষে ‘রুম টু রিডের’ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ছেলে ও মেয়েদের সমঅধিকার বা আলাদা করার কিছু নেই। আমরা চাই উভয়ের যার যেখানে যেটি প্রয়োজন সেটি নিশ্চিত করতে। ছেলে বা মেয়েদের বেড়ে উঠতে কোনো বাধা থাকবে না। মুক্ত আকাশের মতো তারা বড় হবে।

দীপু মনি বলেন, জীবনে যত প্রতিবন্ধকতা তৈরি হয় সেখান থেকে নতুন শিক্ষা ও জ্ঞান অর্জন করা সম্ভব হয়। করোনা মহামারি আমাদের সেটি প্রমাণ করে দিয়েছে। পৃথিবীতে কোনো প্রতিকূলতা মানুষকে বেঁধে রাখতে পারে না, সেখান থেকে নতুন সম্ভাবনা তৈরি হয়। তাই নারী-পুরুষ হিসেবে আলাদা করে নয়, উভয়কে সমান সুযোগ নিশ্চিত করাটাই আমাদের লক্ষ্যমাত্রা।

তিনি বলেন, শুধু পরীক্ষার ভালো ফল করাটা গুরুত্বপূর্ণ নয়। ভালো মানুষ হিসেবে সহমর্মিতা, নীতি-আদর্শ ও ভালো মানুষ হওয়াটা বেশি জরুরি। আমরা শিক্ষার্থীদের সেভাবে গড়ে তুলতে চাই। পরীক্ষার প্রতি গুরুত্ব কমিয়ে তারা জেটি পড়ছে সেটি যেন বুঝে ও শিখে পড়তে পারে। সেভাবে নতুন কারিকুলাম তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পড়তে ও বুঝতে পারবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডা. মেহজাবিন হক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজক সংগঠনের কর্মী প্রমুখ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page