September 23, 2026, 6:46 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

আগামী জানুয়ারি থেকে এক শিফটে চলবে সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের সব প্রাথমিক বিদ্যালয় এক শিফটে আনার পরিকল্পনা করছে সরকার। জানুয়ারি থেকেই এসব বিদ্যালয়ে এক শিফটে শিক্ষা কার্যক্রম চলবে।

রবিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আমিনুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানান।

স‌চিব বলেন, ‘আমরা পরিকল্পনা করছি দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে এক শিফটে আনার। আগামী বছরের জানুয়া‌রি মাস থেকেই এটা কার্যকর করতে পারব বলে আশা করছি।’

সারা দেশে একই সময়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হবে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেন, ‘সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়ে এক শিফট চালুর করা হবে।’

গত ১২ মে প্রাথমিক বিদ্যালয়ে এক শিফট ও দুই শিফট উভয় কার্যসূচিতেই শিক্ষা কার্যক্রম চালু হয়।

সেই থেকে এক শিফটের বিদ্যালয়ে সকাল ৯ থেকে প্রাক প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্লাস এবং ১১টা ৩০ মিনিট থেকে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস শুরু হয়ে আসছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page