February 14, 2026, 1:04 pm
শিরোনামঃ
মাগুরায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আনসার ও ভিডিপি বাহিনী দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত : তারেক রহমান নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহার ; সড়কে ফিরেছে সব যানবাহন বিএনপিকে বিজয়ী মেনে নেওয়ার ঘোষণা দিলেন জামায়াতের আমির চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৭ দিন পর খালে ভেসে উঠলো যুবকের মরদেহ বগুড়ায় বোনকে বিয়ে দিতে রাজি না হওয়া ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি নির্বাচন–পরবর্তী সহিংসতায় বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত নেপালে নির্বাচনের আগে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিশাল সমাবেশ
এইমাত্রপাওয়াঃ

রহস্য উদঘাটনে নির্মাণ করা হচ্ছে বিশ্বের বৃহত্তম টেলিস্কোপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ দ্য স্কয়ার কিলোমিটার অ্যারের নির্মাণ কাজ। আইনস্টাইনের তত্ত্ব যাচাই থেকে ভিনগ্রহবাসী অনুসন্ধান সবকিছুই হবে এই যন্ত্র দিয়ে। নির্মাণ শেষে ২০২৮ সালে চালু হলে মহাকাশ গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন আনবে তিন দেশে বিস্তৃত টেলিস্কোপটি, আশাবাদ নির্মাতাদের।

পৃথিবীর জন্ম, এর বাইরে প্রাণের অস্তিত্ব, বসবাসযোগ্য পরিবেশসহ মহাকাশ নিয়ে মানুষের আগ্রহ সৃষ্টির শুরু থেকেই। এসব বিষয়ে নানা প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীদের গবেষণার ইতিহাসও প্রাগৈতিহাসিক।

সেই ধারাবাহিকতায় মহাকাশ গবেষণায় এবার অনন্য মাত্রা যোগ করছে মেগা টেলিস্কোপ দ্য স্কয়ার কিলোমিটার অ্যারে। ২১ শতকের অন্যতম প্রভাবশালী বৈজ্ঞানিক গবেষণা প্রকল্পটি নিয়ে গত ৩০ বছর ধরে কাজ হলেও সোমবার অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা অংশে নির্মাণ শুরু হয়।

চীন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, আফ্রিকা ও সুইজারল্যান্ডের যৌথ অর্থায়নে মেগা প্রকল্পটির ব্যয় ১৭০ কোটি ডলার।

নির্মাতাদের দাবি, কয়েকশ’ আলোকবর্ষ দূরের মহাকাশ থেকে আসা রেডিও সিগন্যালের পাশাপাশি বিগব্যাং পরবর্তী প্রথম কয়েক কোটি বছরে রেডিও সিগন্যাল চিহ্নিত করবে এই এসকেএ।

মহাবিশ্বে সবচেয়ে বেশি পরিমাণে থাকা হাইড্রোজেনের ইতিহাস অনুসন্ধানও হবে এই টেলিস্কোপের লক্ষ্য। যা পৃথিবীর সৃষ্টিসহ মহাকাশের অন্যসব রহস্য উদঘাটনেও সহায়তা করবে বিজ্ঞানীদের।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page