March 10, 2026, 6:25 pm
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চীন এখন প্রযুক্তির সুপার পাওয়ার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গুরুত্বপূর্ণ ৪৪টি প্রযুক্তির মধ্যে ৩৭টির মালিক এখন চীন। এসব প্রযুক্তিতে নেতৃত্ব দেওয়া দেশগুলোর তালিকায় শীর্ষে অবস্থান করছে এশিয়ার এই দেশ। এছাড়া বৈজ্ঞানিক ও গবেষণার অগ্রগতির দৌড়ে পশ্চিমারা চীনের চেয়ে পিছিয়ে রয়েছে। অস্ট্রেলিয়ার একটি থিংক ট্যাঙ্কের প্রতিবেদনের বরাতে আলজাজিরা এ খবর জানিয়েছে।

স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের (এএসপিআই) প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা, মহাকাশ, রোবোটিক্স, জ্বালানি, পরিবেশ, বায়োটেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উন্নত উপকরণ এবং মূল কোয়ান্টাম প্রযুক্তিতে আধিপত্য বিস্তার করে চীন বিশ্বের শীর্ষ প্রযুক্তি পরাশক্তি হওয়ার অবস্থানে রয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) প্রকাশিত ক্রিটিক্যাল টেকনোলজি ট্র্যাকার অনুযায়ী, চীনের আধিপত্যের মূল ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে ড্রোন, মেশিন লার্নিং, বৈদ্যুতিক ব্যাটারি, পারমাণবিক শক্তি, ফোটোভোলটাইকস, কোয়ান্টাম সেন্সর এবং ক্রিটিকাল খনিজ নিষ্কাশন।

কিছু ক্ষেত্রে চীন এতোটাই এগিয়ে আছে বা আধিপত্য এতটাই দৃঢ়, নির্দিষ্ট প্রযুক্তির জন্য বিশ্বের ১০টি শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠানের সবগুলোই তাদের দেশে অবস্থিত।

অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও মার্কিন সরকারের পাশাপাশি প্রতিরক্ষা ও প্রযুক্তি শিল্পসহ বেসরকারি খাতের উৎস থেকে তহবিল পাওয়া এএসপিআই-এর তথ্য অনুযায়ী, স্পেস লঞ্চ সিস্টেম এবং কোয়ান্টাম কম্পিউটিংসহ হাতে গোনা মাত্র সাতটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদন অনুযায়ী, গুরুত্বপূর্ণ এই ৪৪টি প্রযুক্তির মধ্যে ২৯টি প্রযুক্তি হাতে থাকা যুক্তরাজ্য ও ভারত শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে।

এএসপিআই রিপোর্টের এক মন্তব্যে বলা হয়েছে, দীর্ঘমেয়াদে গবেষণায় চীনের শীর্ষস্থানের অর্থ হলো- চীন শুধু বর্তমান প্রযুক্তিগত উন্নয়নে নয় বরং ভবিষ্যতের প্রযুক্তিগুলোতেও (যা এখনও বিদ্যমান নয়) শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এর ফলে কেবল প্রযুক্তিগত উন্নয়ন ও নিয়ন্ত্রণই নয়, বৈশ্বিক শক্তি ও প্রভাবও চীনের হাতে যেতে পারে।

এদিকে, অস্ট্রেলিয়ান থিঙ্ক ট্যাঙ্ক পশ্চিমা বিশ্ব এবং তাদের অংশীদার ও মিত্রদের জন্য ২৩টি বিষয়ে সুপারিশ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য- গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) তহবিলের জন্য সার্বভৌম সম্পদ তহবিল প্রতিষ্ঠা, প্রযুক্তি ভিসা সহজতর করা, দেশগুলোর মধ্যে গবেষণা ও উন্নয়ন অনুদান।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page