September 23, 2026, 2:31 pm
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ক্রিমিয়ায় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্তে ২ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মস্কো-অধিভুক্ত ক্রিমিয়ায় শুক্রবার মহড়া চলাকালে একটি রুশ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হলে এতে দুই পাইলট নিহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
এতে বলা হয়, আজ শুক্রবার ক্রিমিয়ার জানকোই জেলায় নির্ধারিত ফ্লাইট মহড়া চলাকালে একটি এমআই-২৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যু হয়েছে। তবে হেলিকপ্টারটিতে গোলাবারুদ ছিল না এবং মাটিতে পড়লে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বিবৃতিতে আরো বলা হয়, এমআই-২৮ একটি মাল্টি-টাস্ক মিলিটারি হেলিকপ্টার যেটি ধ্বংসাত্মক হামলা চালাতে সক্ষম।
রাশিয়া ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে সংযুক্ত করে এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযানের জন্য কৃষ্ণ সাগরের উপকূলবর্তী দ্বিপটিকে লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করে।
রাশিয়া বলেছে, তারা সাম্প্রতিক দিনগুলিতে ক্রিমিয়ায় বেশ ক’টি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।
২০২২ সালের আগস্টে জ্যাঙ্কোই সামরিক ঘাঁটি একটি যুদ্ধাস্ত্র ডিপোতে বিস্ফোরণের পর বিধ্বস্ত হয়। রাশিয়া নাশকতার কারণে ওই বিষ্ফোরণ ঘটে বলে দাবি করে। ইউক্রেন মার্চে জানায় সেখানে এক বিস্ফোরণ রুশ ক্ষেপণাস্ত্র ক্রুজ কালিবরকে ধ্বংস করেছে। তবে মস্কো ওই দাবি অস্বীকার করেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page