September 24, 2026, 4:53 am
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

কানাডার পূর্বাঞ্চলে দাবানল ; সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কানাডার পূর্বাঞ্চলীয় নোভা স্কটিয়া প্রদেশের ১৬ হাজারেরও বেশি মানুষকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সারা দেশে ছড়িয়ে পড়া শত শত দাবানলের মধ্যে ভয়াবহ একটি দাবানল হ্যালিফ্যাক্স নগরীকে চরম হুমকির মুখে ফেলে দিয়েছে। সোমবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

খবরে বলা হয়, রোববার রাতে জরুরি অবস্থা ঘোষণার পর থেকে সেখানে দাবানলের তীব্রতা আর তেমন বৃদ্ধি পায়নি। তবে নগরীর উত্তর-পশ্চিম প্রান্ত বরাবর আগুন এখনো নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। এমন পরিস্থিতিতে তাৎক্ষণিক নোটিশে শহরতলির বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার কথা বলা হয়।
টেলিভিশনের ভিডিও ফুটেজে দাবানলের ধোঁয়ার কুন্ডলি এবং অনেক ঘরবাড়ি ও গাড়ি পুড়ে যেতে দেখা যায়। তবে এতে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
হ্যালিফ্যাক্সের মেয়র মাইক স্যাভেজ বলেন, এ নগরীর ৪ লাখ ৩০ হাজার বাসিন্দা একটি ‘নজিরবিহীন’ পরিস্থিতি মোকাবেলা করছে।
স্যাভেজ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা গতকাল থেকে নতুন কোন এলাকার লোকজনকে আর সরিয়ে নেইনি। এক্ষেত্রে আমরা আশা করছি যে সম্ভবত সেখানের পরিস্থিতির উন্নতি হয়েছে। কিন্তু তারপরও এটি একটি বিপজ্জনক পরিস্থিতি।’
যে বাতাস আগুনের শিখাকে তীব্রভাবে চালিত করছিল সে বাতাস সোমবার দিক পরিবর্তন করায় হ্যালিফ্যাক্স নগরীতে দাবানল ছড়িয়ে পড়া স্তিমিত হয়ে যায়।
এদিকে কর্মকর্তারা বলছেন যে নোভা স্কটিয়ার দাবানল নিয়ন্ত্রণে আনতে ব্যাপক বৃষ্টিপাতের প্রয়োজন ছিল। কিন্তু এ সপ্তাহে সেখানে বৃষ্টিপাতের কোন পূর্বাভাস নেই।
সোমবার কানাডার ১৩টি প্রদেশের মধ্যে আটটিতেই দাবানল ছড়িয়ে পড়তে দেখা যায়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page