July 24, 2026, 6:57 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে পৃথক ওয়ারেন্টভুক্ত চার আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের অভিযোগে মামলা ; ২ জন আটক ঝিকরগাছার কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন মণিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার যশোরে দূর্বৃত্বদের হামলায় আহত জিতু মারা গেছে ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আগামীকাল শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ভারতের আসামে বন্যায় ৩৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কয়েকদিনের টানা বৃষ্টিতে ভারতের আসাম রাজ্যে বন্যা দেখা দিয়েছে। অবিরাম বৃষ্টির কারণে প্রতিদিন রাজ্যের ১১টি বিভাগে নতুন নতুন অঞ্চল প্লাবিত হচ্ছে। এখন পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩৪ হাজারের বেশি মানুষ।

ব্রহ্মপুত্র নদসহ প্রায় সব নদীর পানি বেড়েছে। তবে নদীর পানি এখনো কোথাও বিপদসীমা অতিক্রম করেনি। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএসডিএমএ) বন্যা সংক্রান্ত সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

বন্যায় যে ৩৪ হাজার জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ১৪ হাজার ৬৭৫ জন হলেন নারী। আর শিশু রয়েছে ৩ হাজার ৭৮৭ জন।

এখন পর্যন্ত বন্যায় আক্রান্ত হয়েছে বিশ্বনাথ, দারাং, ধিমাজি, দিব্রুগড়, লক্ষীপুর, তামুলপুর এবং উদালগুড়ি।

এরমধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে লক্ষীপুরের বাসিন্দাদের ওপর। এখানে বন্যার কবলে পড়েছেন ২৩ হাজার ৫১৬ জন মানুষ। দিব্রুগড়ে ৩ হাজার ৮৫৭, বিশ্বনাথে ২ হাজার ২৩১ জন এবং ধিমাজিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৫ জন। তাদের সহায়তায় বিভিন্ন জায়গায় সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।

আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় সবমিলিয়ে ৭৭টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ২০৯ দশমিক ৬১ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে।

বন্যার পানির স্রোতে চারটি বাঁধ ভেঙে গেছে। অতিবৃষ্টিতে দিমা হাসাও এবং কামরূপ বিভাগের কয়েকটি জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। সূত্র: এনডিটিভি

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page