September 27, 2026, 10:34 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ফ্রান্সে ভয়াবহ দাঙ্গা ; জার্মানি সফর বাতিল করলেন প্রেসিডেন্ট ম্যাক্রো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফ্রান্সের পুলিশের গুলিতে ১৭ বছরের এক কিশোরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট ভয়াবহ দাঙ্গার কারণে জার্মানি সফর বাতিল করতে বাধ্য হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।

গত মঙ্গলবার রাজধানী প্যারিসের পশ্চিমাঞ্চলে একটি ট্রাফিক সিগন্যালের কাছে আলজেরিয় বংশোদ্ভূত ফরাসি নাগরিক নাহেল মোহাম্মদকে পুলিশ গুলি করে হত্যা করে। এর প্রতিবাদে দেশজুড়ে ভয়াবহ বিক্ষোভ প্রতিবাদ ও দাঙ্গা ছড়িয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে ম্যাক্রন গতকাল (শনিবার) বার্লিনকে জানিয়েছেন যে, দেশের বর্তমান অবস্থায় তার পক্ষে রাষ্ট্রীয় এই সফরে আসা সম্ভব হচ্ছে না; তিনি এই সফর স্থগিত করছেন। বিষয়টি নিয়ে তিনি জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টে‌ইনমায়ারের সঙ্গে টেলিফোনে কথা বলেন।

ইমানুয়েল ম্যাক্রোনের এই সফর আজ থেকে শুরু হওয়ার কথা ছিল।জার্মানিতে পূর্ব নির্ধারিত এই সফর বাতিল করা ফরাসি প্রেসিডেন্টের জন্য এক ধরনের বিব্রতকর বিষয়। এর আগে পেনশন সংস্কার নিয়ে দেশব্যাপী বিক্ষোভ প্রতিবাদের মুখে ফ্রান্স ব্রিটেনের রাজা চার্লস দ্বিতীয়ের রাষ্ট্রীয় সফর বাতিল করেছিল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page