August 6, 2026, 7:45 pm
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

আফগানিস্তানে কাবুলসহ অন্যান্য প্রদেশে বিউটি পার্লার বন্ধের নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলসহ অন্যান্য প্রদেশে বিউটি পার্লার বা মেয়েদের রূপচর্চা কেন্দ্র বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান সরকার। এ বিষয়ে একটি মৌখিক ডিক্রি জারি করা হয়েছে বলে জানিয়েছেন তালেবানের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকিফ মাজহার।

সোমবার (৩ জুলাই) আকিফ মাজহার বলেন নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় কাবুল মিউনিসিপ্যালকে নতুন ডিক্রি কার্যকর ও নারীদের রূপচর্চা কেন্দ্রের লাইসেন্স বাতিলের নির্দেশ দিয়েছে।

মেয়েদের স্কুল, বিশ্ববিদ্যালয় ও বেসরকারি সংস্থায় কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার পর এখন রূপচর্চা কেন্দ্রগুলোও বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলো তালেবান। মার্কিন সেনাবাহিনীকে হটিয়ে পুনরায় ক্ষমতা দখলের পরই রূপচর্চাকেন্দ্রগুলোর সামনে থাকা ছবিগুলো মুছে ফেলা শুরু করেছিল তারা।

তালেবান সরকারের নতুন এ নির্দেশনা জারির পর এ নিয়ে  নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন বেশ কয়েকজন।

কাবুলের এক বাসিন্দা বলেন, এসব প্রতিষ্ঠান একেবারে বন্ধ করে না দিয়ে, সরকারের উচিৎ একটি কাঠামো বা নীতিমালা তৈরি করা। এমন নীতিমালা তৈরি করতে হবে, যাতে ইসলাম কিংবা দেশ কোনোটিই ক্ষতিগ্রস্ত হবে না।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page