September 27, 2026, 2:34 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনি সংগঠনগগুলোর সাথে সিরিয়ার বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের কয়েকটি প্রতিরোধকামী সংগঠন জরুরিভিত্তিতে সিরিয়ায় বৈঠক করেছে। গতকাল (বৃহস্পতিবার) সিরিয়ার রাজধানীর দামেস্কে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেয়া নেতারা ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি এবং করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে দখলদার ইসরাইল সেনাদের বর্বর আগ্রাসনের পর এই বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে অংশ নেয়া নেতারা ফিলিস্তিনিদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

গত সোমবার সকালে ইসরাইলি সেনারা জেনিন শহরে আগ্রাসন শুরু করে। এতে এক হাজারের বেশি সেনা অংশ নেয়। জেনিন শহরে প্রতিরোধ আন্দোলনগুলোর অবস্থান ধ্বংস করার নামে এই বর্বর আগ্রাসন চালায় ইহুদিবাদী সেনারা। জবাবে ফিলিস্তিনের প্রতিরোোধকামী সংগঠনগুলোর যোদ্ধারাও হামলা শুরু করে। এতে দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয় এবং পাঁচটি শিশুসহ সাত ফিলিস্তিনি শহীদ হন। পাশাপাশি ইসরাইলের একজন সেনা নিহত হয়। প্রায় দুইদিন সংঘর্ষ চলার পর ইসরাইল জেনিন শহর থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page