September 27, 2026, 4:22 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে প্রাণ গেছে ৫০০ শিশুসহ ৯ হাজারেরও বেশি বেসামরিকের : জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রুশ বাহিনীর বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত গত দেড় বছরে ৫০০ শিশুসহ ৯ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ইউক্রেনে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার অন্তর্ভুক্ত হিউম্যান রাইটস মনিটরিং মিশন ইন ইউক্রেন (এইচআরএমএমইউ) শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

লিখিত সেই বিবৃতিতে এইচআরএমএমইউর উপপ্রধান নোয়েল ক্যালহুন বলেন, ‘ইউক্রেনে বেসামরিক লোকজনের নিহত সংক্রান্ত আরও একটি মাইলফলক আজ আমরা পার করলাম।’

জাতিসংঘের মানবাধিকার সংস্থার ইউক্রেন মিশন শাখার তথ্য অনুযায়ী, ২০২২ সালের চেয়ে চলতি বছরের প্রথম চার মাসে ইউক্রেনে বেসামরিক লোকজনের মৃত্যুর হার তুলনামূলকভাবে কম থাকলেও গত মে এবং জুন মাসে তাতে ফের উল­ম্ফণ দেখা দিয়েছে।

গত ২৭ জুন একদিনেই দেশটির পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতোরস্কে নিহত হয়েছেন ১৩ জন বেসামরিক মানুষ, যাদের মধ্যে ৪ জন শিশুও ছিল। শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের একটি এলাকার ধ্বংসাবশেষ থেকে ১০ জন বেসাসমরিক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা

শুক্রবার লভিভের যে উপশহরে হামলা হয়েছে, সেখানকার মেয়র আন্দ্রিয়ে সাদোভি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে বলেন, রুশ বাহিনীর গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় লভিভ পলিটেকনিক বিশ্ববিদ্যালয়সহ ওই এলাকার অন্তত ৫০টি অ্যাপার্টমেন্ট ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

ওই উপশহরের জাতিসংঘের অপর সংস্থা ইউনেস্কোর ঘোষিত ‘সংরক্ষিত বিশ্ব ঐতিহ্য’ এলাকারও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মস্কো বরাবরই বলে আসছে, যে রুশ বাহিনীকে কেবল ইউক্রেনীয় বাহিনীর সামরিক স্থাপনাগুলোতে হামলার নির্দেশ দেওয়া হচ্ছে; কিন্তু বাস্তবে গত দেড় বছরে রুশ বাহিনীর হামলা থেকে রেহাই পায় নি ইউক্রেনের বেসামরিক লোকজন ও স্থাপনগুলো।

আজকের বাংলা তারিখ



Our Like Page