August 2, 2026, 3:33 am
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত মাদারীপুরের শামীম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শামীম শিকদার নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দেশটির একদল সন্ত্রাসী। মঙ্গলবার (১১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন ওই দেশ থেকে ছুটিতে বাড়ি আসা তার চাচাতো ভাই আবদুল জলিল শিকদার।

সোমবার (১০ জুলাই) আফ্রিকার স্থানীয় সময় রাত  ৮টা ও বাংলাদেশ সময় রাত ১২ দিকে জোহানসবার্গ এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত শামীম শিকদার (৪০) মাদারীপুরের শিবচর পৌরসভার ৬ নং ওয়ার্ডের  ঠেঙ্গামারা গ্রামের আনিছ শিকদারের ছেলে। তার মৃত্যু খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের শুরু হয় শোকের মাতম। তার স্ত্রী, দুই  ছেলে ও দুই মেয়ে রয়েছে।

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত শামীম শিকদারের শ্যালক প্রবাল হোসেনের বরাত দিয়ে আবদুল জলিল জানান, গত ১৪ বছর আগে পরিবার-পরিজনদের নিয়ে একটু ভালো থাকার আসায় দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান শামীম। গতবছর অক্টোবরে ছুটিতে বাড়ি এসে নভেম্বরের শেষ দিকে আবার চলে যান সেখানে। জোহানসবার্গে তিনি ও তার শ্যালক প্রবাল একটি মুদি দোকান দিয়েছিলেন। গত রাতে তারা দুজনের দোকানে অবস্থান করছিলেন। রাতে স্থানীয় একদল সশস্ত্র সন্ত্রাসী ওই ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। এসময় ওই দোকানের সামনের দিকে বসা তার শ্যালকের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে সন্ত্রসীরা। এ সময় তার শ্যালক শামীম শিকদারকে জানালে তিনি দোকানের সামনের দিকে আসে।

এ সময় তিনি চাঁদা দিয়ে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ী গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ফজলুরাস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী হালিমা বেগম বলেন, এখন আমাদের দেখাশোনা কে করবে কে আমাদের সংসার চালাবে। সন্ত্রাসীরা আমার স্বামীকে মেরে ফেলেছে এখন আমি আমার ছেলে সন্তান নিয়ে কোথায় যাব? আমি এখন এই অবুঝ দুটি ছেলেমেয়ে নিয়ে কোথায় যাব, কি খাব আমি বুঝতে পারতেছি না।

নিহতের বাবা আনিছ শিকদারের বলেন, বাবায় আমাগো নিয়ে ভালো থাকতে বিদেশে গেছে। গত সাত মাস আছে ছুটি শেষে আবার ওই দেশে গেলো। কাল রাতে আমাগো কাছে ফোন আসে আমার বাবায় নেই। লাশ দ্রুত বাংলাদেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ঠ সকলের সহযোগীতা কামনা করেছেন তিনি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page