August 2, 2026, 4:49 am
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নীলফামারীতে স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নীলফামারীর জলঢাকায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রতিবেশীকে কুপিয়ে হত্যা করা হয়েছে৷ নিহতের নাম ভবেশ চন্দ্র। এ ঘটনায় অভিযুক্ত মৃনাল চন্দ্রকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ জুলাই) ভোরে পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে তাকে গ্রেফতার করা হয়। গেলো রবিবার মধ্যরাতে উপজেলার শিমুলবাড়ি রাজবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

গ্রেফতার মৃনাল (৩৫) ওই এলাকার দিনেশ চন্দ্রের ছেলে এবং নিহত ভবেশ চন্দ্র (৩২) একই এলাকার মানিক চন্দ্রের ছেলে।

পুলিশ জানায়, রবিবার মধ্যরাতে মোটরসাইকেলে বাড়িতে ঢুকছিলেন ভবেশ। এ সময় পেছন থেকে অজ্ঞাত কেউ ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপালে সেখানেই লুটিয়ে পড়েন তিনি। এ সময় চিৎকার শুনে বাড়ির লোকজন ও স্থানীয়রা ছুটে আসেন। ভবেশকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।

এ ঘটনায় প্রতিবেশী মৃনালসহ আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা করে নিহত ভবেশের পরিবার। মামলার পরই গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ।

এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম গণমাধ্যমকে বলেন, দুদিন অভিযান চালিয়ে আমরা এ ক্লুলেস মামলার প্রধান আসামি মৃনালকে গ্রেফতার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন। ভবেশের সঙ্গে তার স্ত্রীর পরকীয়ার সম্পর্ক ছিল৷ এর প্রতিশোধ নিতে ভবেশকে হত্যা করেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page