September 27, 2026, 7:20 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমা অস্ত্র যুদ্ধের গতিপথ পরিবর্তন করতে পারবে না : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সেনাদের হটিয়ে দিতে ইউক্রেনকে ভারী ট্যাংক দিয়েছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুমকি দিয়েছেন, পশ্চিমাদের পাঠানো এসব ট্যাংক ‘অগ্রাধিকারভিত্তিতে’ ধ্বংস করার লক্ষ্য ঠিক করেছেন তারা।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাষ্ট্রায়ত্ত্ব টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা জানিয়েছেন পুতিন। তিনি আরও বলেছেন, ইউক্রেনকে পশ্চিমারা যতই অস্ত্র দিক না কেন এগুলো যুদ্ধের গতিপথ পরিবর্তন করতে পারবে না।

সাক্ষাৎকারে তিনি আবারও বলেছেন, ইউক্রেনকে সামরিক জোট ন্যাটোতে যুক্ত করলে রাশিয়ার নিরাপত্তা হুমকিতে পড়বে। তিনি আরও মন্তব্য করেছেন, পশ্চিমাদের পাঠানো অস্ত্র শুধুমাত্র আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি ও যুদ্ধ দীর্ঘায়িত করেছে।

পুতিনকে প্রশ্ন করা হয়, ফ্রান্স ইউক্রেনকে ২৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে, এ ব্যাপারে তিনি কী ভাবেন। এর জবাবে রুশ প্রেসিডেন্ট বলেছেন, ‘হ্যাঁ, এগুলো ক্ষতি করে। কিন্তু এগুলোর ব্যবহারে যুদ্ধে বড় কোনো কিছু হয় না।’

এদিকে পুতিন এমন সময় এসব মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন, পুতিন ইতোমধ্যে যুদ্ধে হেরে গেছেন। বৃহস্পতিবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সউলি নিনিস্তোর সঙ্গে দেশটির রাজধানীতে বৈঠক করেন বাইডেন। ওই বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘পুতিন ইতোমধ্যে যুদ্ধে হেরে গেছে। পুতিনের সত্যিকারের সমস্যা আছে। ইউক্রেনে তার জয় পাওয়ার কোনো সম্ভাবনা নেই।’

আজকের বাংলা তারিখ



Our Like Page