September 27, 2026, 8:17 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার ব্যাপারে তালেবান সরকারকে পাকিস্তানি সেনাপ্রধানের কঠোর হুঁশিয়ারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফগানিস্তানে আশ্রয় গ্রহণকারী ও সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে এসে হামলাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার ব্যাপারে কাবুলকে সতর্ক করে দিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তান বলেছে, সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয়া বন্ধ না করলে ইসলামাবাদ ‘কার্যকর ব্যবস্থা’ গ্রহণ করবে।

পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপির জন্য আফগানিস্তানের তালেবান সরকার দেশটিতে অভয়াশ্রম গড়ে দিয়েছে। অতীতে আফগান সীমান্তবর্তী পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চালানো সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে টিটিপি।

একই এলাকায় আইএসের পাশাপাশি ‘তেহরিকে জিহাদ পাকিস্তান’ নামে নবগঠিত একটি সন্ত্রাসী গোষ্ঠী তৎপর রয়েছে। চলতি সপ্তাহে পাকিস্তান সেনবাহিনীর ওপর একটি শক্তিশালী হামলার দায়িত্ব স্বীকার করেছে তেহরিকে জিহাদ যাতে অন্তত নয় সৈন্য নিহত হন।

পাক সেনাপ্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এ ধরনের হামলা সহ্য করা হবে না বরং পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এর বিরুদ্ধে কঠোর কার্যকর জবাব দেবে।” জেনারেল মুনির অভিযোগ করেন, আফগানিস্তানের ভূমি বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ব্যবহার করার অনুমতি দেয়া হবে না বলে ২০২০ সালে আমেরিকার সঙ্গে স্বাক্ষরিত চুক্তিতে যে প্রতিশ্রুতি তালেবান সরকার দিয়েছিল তা কাবুল রক্ষা করছে না।

আজকের বাংলা তারিখ



Our Like Page